গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় রফিকুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার মাঠেরহাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, নিহত রফিকুল ইসলামের বাবার নাম শমসের আলী। সাদুল্যাপুর উপজেলার গয়েশপুর গ্রামে তাদের বাড়ি।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি বলে জানান তিনি।

এমকে