রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে দেখে নিজ গালে জুতা মেরে ভোট না দেয়ার প্রতিজ্ঞা করেছেন স্থানীয় যুবলীগ নেতা শুকুমার রায়।

আজ (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টায় দিকে উপজেলার থানা মোড় এলাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন পথচারী জানান, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর বাজারে গণসংযোগে নামেন দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। গণসংযোগের এক পর্যায়ে নজরুল ইসলাম দুর্গাপুর থানা মোড়ে পৌছান।

এসময় যুবলীগ নেতা শুকুমার রায় সেখানে চা পান করছিলেন। তাকে দেখতে পেয়ে নজরুল ইসলাম হাল মেলাতে যান।

শুকুমার রায় হাত না মিলিয়ে নিজের পায়ের জুতা খুলে নিজ গালে মারতে থাকেন এবং তাকে কোনভাবে ভোট দেবেন না বলে প্রতিজ্ঞা করেন। এই ঘটনায় আশেপাশের পথচারী জড়ো হয়ে যায়। পরে নজরুল ইসলাম সেখান থেকে চলে যান। 

এমবি