রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নিচতলায় আগুন লেগেছে। মার্কেটটিতে বেশ কিছু দোকান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ (১৯ জুন) বুধবার বেলা ১১টা ৪০মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। এখন আগুন নিয়ন্ত্রণে।

অগ্নিকাণ্ডের ঘটনা খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিনা খানম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।  

এমবি