রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪০টি মোবাইল, ছয়টি ল্যাপটপ, একটি ট্যাব ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এমই