ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস ভবন এলাকায় সোমবার দুপুরে থেমে থাকা একটি লেগুনায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

এলাকাবাসী জানিয়েছে, বেলা ১টার দিকে কয়েকজন পিকেটার ওই লেগুনায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে গেছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার, সারা দেশে হত্যা, গুম, মামলা-হামলার প্রতিবাদে বিএনপি সোমবার মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে।

কেএইচ