কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৭ মানবপাচাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহিদুল ইসলাম (২৬), জাফর আলম (২৭), নজির আহমদ (৩৫), জহির আহমদ (৬০), বদি আলম (২৩), মোহাম্মদ ফরিদ (৫২) ও জাফর আলম (৫২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, পুলিশ শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৭ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা সবাই শাহপরীরদ্বীপে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এমকে