নড়াইলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা পুলিশ কন্ট্রোলরুমের পক্ষ থেকে জানানো হয়েছে, নড়াইল সদর থানায় ১৩ জন, লোহাগড়া ১৪ জন, কালিয়ায় ৫ জন ও নড়াগাতী থানা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ১৪ জনের মধ্যে টিকা মোল্যা নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামি রয়েছেন।

গ্রেফতার টিকা মোল্যা শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বারিক মোল্যার ছেলে। নড়াইল আদালতের একটি মামলায় (জিআর-৩২১/১২) তার পাঁচ বছরের কারাদণ্ড হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত রাখা হবে।

কেএইচ