ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কলোনি এলাকা থেকে রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, ঘটনাস্থল থেকে ট্রেনে কাটা লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ওই লাশের দেহ ও মাথা থেঁতলে টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। জিন্স ও টিশার্ট পরিহিত নিহতের বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে পারে। তবে পুলিশের ধারণা, রাতে আখাউড়া-ঢাকা রেলপথে চলাচলকারী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলওয়ে পুলিশ।

এমবি