গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- দিনাজপুর শহরের বাবর আলীর ছেলে মামুনুর রশিদ বাবু (২৭), মোকারম হোসেনের ছেলে রশিদুল ইসলাম (৩০) ও হাফিজ উদ্দিনের ছেলে বেলাল (২৫)।

রোববার বিকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে উপজেলার কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বিকেলে উপজেলার কাটা এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চালের বস্তায় রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ ওই তিন যুবককে আটক করা হয়।

কেএইচ