ডাকাতের দা’য়ের কোপে আহত হয়েছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া(৪৫)।

বুধবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুলালকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্দিমাড়া হাইওেয় থানা পুলিশ জানায়, রাত ২টার দিকে দূর্গাপুর এলাকায় এসআই দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্বপালন করছিলেন। সেখানে ১০/১২ জনের একদল ডাকাত সড়কে গাছের গুঁড়ি ফেলানোর চেষ্টা করছিল।

এ সময় একজন ডাকাতকে জাপটে ধরলে তার দা’য়ের কোপে এসআই মারাত্মকভাবে আহত হন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. হাসান্নুজামান হাসান জানান, তার কানের পাশে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ