ভুয়া নিবন্ধনের কথা তুলে ধরে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজারের বেশি সিমের নিবন্ধন রয়েছে যা দেশের মানুষকে বিপদে ফেলবে, জঙ্গি তৎপরতা বাড়িয়ে দেব।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মোবাইল অপারেটরদের সিইওদের সঙ্গে বৈঠকের পূর্বে সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজারের উপরে সিমের নিবন্ধন। এসব ভুয়া নিবন্ধনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। না হলে জনগণ বিপদে পড়বে। এ বিষয়টি জনগণকে সচেতন করতে হবে। এমন সিম দিয়ে জঙ্গি তৎপরতা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চলতে থাকবে।

তারানা হালিম বলেন, ‘আমরা ডিসেম্বর থেকে বায়োমেটিক্স পদ্ধতিতে সিমের নিবন্ধন শুরু করব। আজ থেকে যেসব সিম নিবন্ধন হবে, তা যেন সঠিকভাবে নিবন্ধন হয়। যাতে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না হয়।’ সবাইকে একটি নিয়মের মধ্যে আনতে চান বলেও জানান প্রতিমন্ত্রী।

এআই