যশোরে অস্ত্র ও বোমাসহ তুহিন মোল্লা (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব) সদস্যরা। আটক তুহিন যশোর জেলার কোতয়ালী মডেল থানার রেলগেট এলাকার বাসিন্দা।
শনিবার (২৬ অক্টোবর) রাতে যশোর রেলগেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট কলাবাগান পাড়া এলাকায়
তুহিন মোল্লার উত্তর দুয়ারী দুচালা বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হইতে অভিযান চালিয়ে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, চাইনিচ কুড়াল, চাইনিচ কুড়াল লোহার বাট, ০১ টি ছোড়া কাঠের বাট, ০১ টি স্টীলের তৈরী চাকু, ০১ টি হাসুয়া, ০৮ টি তাজা বোমাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে অস্ত্র ও বোমা ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ও বোমার ব্যবসা করে আসছে।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্লা জানান, জব্দকৃত মালামালসহ আটক আসামীর নামে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ (অ)(ঋ), তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন এর ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
নাছির/এএস





