রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের এক জন করোনা পজিটিভ ছিলেন। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের এক জন, নওগাঁর দুজন এবং পাবনার এক জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২০ জন। এ নিয়ে হাসপাতালের ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ১২২ জন।

এমবি