ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে একটি চালের মিল থেকে শ্রমিকদের বেঁধে প্রায় ১৪ লাখ টাকার ৬৯১ বস্তা চাল লুট করেছে ডাকাতরা। শনিবার ভোরে আরকে এন্টার প্রাইজ নামের ঐ চালের মিলে এ ঘটনা ঘটে।

মিলের মালিক মনিরুজ্জামান মন্নু জানান, শনিবার ভোরে ১৫/২০ জনের একদল ডাকাত প্রবেশ করে সেখানে থাকা ৫ জন কর্মচারিকে বেঁধে ফেলে। এর পর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৬শ ৯১ বস্তা চাউল ২টি ট্রাকে ভরে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, লুট হওয়া চাউলের আনুমানিক মুল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা। বিষয়টি সকালে পুলিশকে জানানো হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে লুট হওয়া চাউল উদ্ধারের পুলিশ কাজ করছে।

জেড