চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট থেকে পিস্তল ও ম্যাগজিনসহ আবদুল মোমিন নামে এক ব্যক্তিতে আটক করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই ইউনিয়নের সদাশিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব- ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কানসার্ট ইউনিয়নের সদাশিবপুর এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। এরপর মোমিনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে তল্লাশি করে দুটি পিস্তল ও ৬টি ম্যাগজিন পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক মোমিনকে র্যাব কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাকে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে।
কেএইচ





