সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর বন্ধের জন্য কিছু প্রক্রিয়ার মধ্য থেকে আমাদের যেতে হবে। সরকারকে বুঝাতে করতে পারলেই ঋণ মওকুফ হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজিত ‘ঢাকা ক্রেডিটের ৬০ বছর হীরক জয়ন্তী উৎসব-২০১৫’ উপলক্ষে গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার আগে আয়কর মকুফের বিষয়ে সমবায়ীরা কোন উদ্যোগ নেননি। এখন এটি পাস হয়েছে। এটি পরিবর্তন করতে হলে আমাদের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এই অর্থ বছরে ১৫ শতাংশ আয়কর দিতে হবে সমবায় সমিতির।

প্রমোদ মানকিন বলেন, আগামী অর্থ বছরের আগে আপনারা উদ্যোগ নিবেন, আমরা ভেবে দেখব।

সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মফিজুল ইসলাম বলেন, ১৫ শতাংশ আয়কর নীতি এসেছে এই চাপ সমবায় সমিতির জন্য বহন করতে কষ্ট হবে। অনেক সমিতি এখনও আয়কর দেয়ার অবস্থায় আসেনি।

আয়োজক সমিতির প্রেসিডেন্ট মিঃ বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও আরও উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক খায়রুল কবির, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ রুহুল আমিন প্রমুখ।

জেডআই