ভারতে পাচারের চেষ্টাকালে শিশুসহ ২৮ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
রোববার ভোর ৩টার দিকে যশোর জেলার বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
পুটখালী ক্যাম্পের সুবেদার শফিউদ্দীন জানান, আটকদের সবার বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল ও যশোরে।
এবিষয়ে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে উঠানো হবে বলেও জানান সুবেদার শফিউদ্দীন।
এআর





