কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায়। এ সময় ওই বাসে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ (বুধবার) বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় বাসটিতে অন্তত ২৫-৩০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এমবি





