জয়পুরহাটে ১৪ দলের আলোচনা সভা চলাকালে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৪ নারীসহ ১৬জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুদ্ধ জনতা জেলা বিএনপি অফিসে আগুন দিয়েছে।
রবিবার ১৪ দলের শান্তি মিছিল ও আলোচনা সভা ছিল। বেলা ২টায় মিছিল শেষে জয়পুরহাট জিরো পয়েন্টে আলোচনা সভা শুরু হয়।
সভায় জয়পুরহাট-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহ্মুদ স্বপনের বক্তব্যের সময় পর পর ৩টি ককটেল হামলা চালানো হয়। মুহূর্তের মধ্যে এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এ ঘটনায় চার নারীসহ ১৬জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ককটেল হামলার পর পরই ক্ষুদ্ধ জনতা জেলা বিএনপির অফিসে আগুন লাগিয়ে দেয়। দমকল বাহিনী আসার আগেই অফিসের অনেকাংশ পুড়ে যায়।
এমকে





