রাজধানীর মৌচাকে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দেশটিভির গাড়িসহ তিনটিতে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময় সেখানে ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারসহ তিনটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে অপর দুইটি গাড়ির আগুন পরিবহন শ্রমিকরা নেভাতে সক্ষম হলেও প্রাইভেটকারটির আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে।

জেডআই