গাজীপুর জেলার ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও মো. তৌহিদ বিন হাসানের পরিচালিত আদালতে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জানান, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় ৪টি প্রতিষ্ঠানে ল্যাব টেকনিশিয়ান, অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ কাগজপত্র না থাকায় সততা, হলিল্যাব, গোল্ডেন ও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওএফ