মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতার আশঙ্কায় শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানোএক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার সিংগাইরের ছবেদ আলী (৪৫), শামছুন্নাহার (৪০),জনি মিয়া (৩২)ও আলকাছ (২৫)।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ