লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যা মামলার আসামি মো. মামুন (২৮) ও একাধিক মামলার পলাতক আসামি মো. শাহাদাতকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৬ জুন) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মামুন উপজেলার বাঁশঘর গ্রামের আবুল খায়ের হত্যা মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, শাহাদাত উপজেলার ইছাপুর গ্রামের তোফায়েল দিদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। শাহাদাত চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওএফ