এসএসসি পরীক্ষা চলাকালে নিকটস্থ ফটোষ্ট্যাট দোকান গুলো নকল সরবরাহের অজুহাত দেখিয়ে কর্র্তৃপক্ষ বন্দ রাখার ঘোষনা দেওয়া সত্বেও আইন অমান্য করে দোকান খোলা রাখায় বেনাপোল আলীয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে দুইজন ফটোষ্ট্যাট ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদলাত ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন।

রোববার বেলা সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে।

আটক ফটোষ্ট্যাট ব্যাবসায়ি শহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের জাকির হোসেনের ছেলে এবং পলাশ হোসেন কাগজপুকুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালতের প্রধান শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, পরীক্ষা চলাকালিন সময়ে নিকটস্থ এসএসসি কেন্দ্র গুলোর পাশের ফটোষ্ট্যাট মেশিন বন্দ রাখার জন্য ১৪৪ ধারা ঘোষনা করা হয়েছিল ।

সে আইন অমান্য করে বেনাপোল আলিয়া মাদ্রাসার এসএসসি কেন্দ্রের পাশে ওসমান ফটোষ্ট্যাট ও জাকির ফটোষ্ট্যাট খোলা রাখে। এতে করে পরীক্ষা কেন্দ্রে নকল সাপ্লাইয়ের মত ঘটনা ঘটতে পারে।

এর পরিপ্রেক্ষিতে শহিদুল ও পলাশ নামে দুইজন ফটোষ্ট্যাট ব্যাবসায়িকে আটক করা হয়েছে।তাদের নগদ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ›ন্ড করা হবে ।

পরে তারা জরিমানা দিয়ে খালাশ পায় বলে এলাকাবাসি জানান।

এসএইচ