বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর এ কথা বলেন তিনি।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।

তিনি লাশ উদ্ধারের বিষয়ে বলেন, লাশ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশের পরিচয় শনাক্ত করেন স্বপনের ভাই তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, আমার ভাই একটি স্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত। দূর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণের এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

এন