রংপুরের পীরগঞ্জে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনার পর মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
আজ (১৭ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ধাম বলতে পারেনি।
জেলা হাইওয়ে পুলিশের এসআই মোয়াজ্জেম বলেন, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। একই সময় ৩ আরোহী নিয়ে ১টি মোটরসাইকেল বিশমাইল এলাকায় আঞ্চলিক রাস্তা থেকে মহাসড়কে ওঠার চেষ্টা করলে বাসটি তাদের ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মোটরসাইকেলেন৩ জন আরোহী নিহত হন বলে জানান হাইওয়ে পুলিশের এসআই।
ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে জানিয়ে মোয়াজ্জেম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।
এমবি





