জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান লিমন (৩৫) নামে এক গরু ব্যবসায়ী ও রিফাত হোসেন (২৫) নামে এক বিদেশ ফেরত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী নর্দানমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন বগুড়ার দুপচাচিয়া উপজেলার ভাটারা গ্রামের আজিজার রহমানের ছেলে ও রিফাত একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মোটরসাইকেলের চালক লিমন তার সহযোগী রিফাতকে নিয়ে গরু-ছাগল কেনার উদ্দেশ্যে জয়পুরহাটের নতুনহাট যাচ্ছিলেন। পথে বটতলী নর্দান মোড়ে বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান ‘দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি থানায় আটক করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমআর