টাঙ্গাইলের এলেঙ্গা প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে কামরুল হাসান (সাপ্তাহিক গণবিপ্লব) কে সভাপতি ও মুশফিকুর রহমান মিল্টন (দৈনিক খবরপত্র) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি নতুন কমিটি গঠন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, দাশ পবিত্র (দৈনিক কালের বার্তা) সহ-সভাপতি, রেজাউল করিম (দৈনিক মজলুমের কণ্ঠ) যুগ্ম সাধারণ সম্পাদক, রাকিব হাসান হৃদয় (সাপ্তাহিক ইনতিজার) কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান মামুন (সাপ্তাহিক পাপিয়া) সাংগঠনিক সম্পাদক, আবু সায়েম (জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র) দপ্তর সম্পাদক, ফারুক খান (দৈনিক ভোরের সময়) প্রচার সম্পাদক, সুমন ঘোষ (রেডটাইমস্ বিডি ডটকম) কার্যকরী সদস্য, আজিজুল হক জুয়েল (নিউজ টুডে) কার্যকরী সদস্য, সোবহান তালুকদার (সাপ্তাহিক ইনতিজার) কার্যকরী সদস্য।
এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেস ক্লাবের উপদেষ্টা কাশীনাথ মজুমদার পিংকু, সাপ্তাহিক পাপিয়ার প্রধান সম্পাদক সেলিম তরফদার, দৈনিক যায়যায় দিনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুহাম্মদ জুবায়েদ মলিক বুলবুল, এলেঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রমজান আলী প্রমূখ।
এআই/





