পিরোজপুরের জিয়ানগরের ২টি ইউনিয়নে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে পত্তাশীতে নৌকা প্রতিক নিয়ে হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন ও পাড়েরহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার বাবুল আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপর দিকে কয়েকটি ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাড়েরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারপ্রতিপক্ষের হামলায় গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী কেন্দ্রে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিবাদেরসৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিন (২০),ইব্রাহিম (২১) কে আটক করে।

এআই