গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ফজলুর রহমান বাদল (২৯) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে। বাদল নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে।
নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) মো. অহিদুজ্জামান জানান, ভোরে উত্তর সালনা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।
এ সময় ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে বসে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই নিহত হন। এএস





