বান্দরবানের আলীকদম উপজেলায় অজ্ঞাত পরিচয় দুই পাহাড়ি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আলীকদম-থানছি সড়কের ১৩ কিলোমিটার এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মৃতদেহ দুটি সশস্ত্র সংগঠন ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) সদস্যদের। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদের মৃত্যু হতে পারে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্লেলা রাজুনাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ১৩ কিলোমিটারে মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এমএম