আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ আবু রায়হান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান,উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ওমহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাতলুবর রহমান ওদিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।
মেলার ২৫টি স্টলে ফলমুল, কৃষি পণ্য,উন্নত গাছের চারা,আধুনিক কৃষি প্রযুক্তির যন্ত্রপাতিসহ কৃষি ভিক্তিক বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারার টেকনোলজী প্রজেক্ট-এনএটিপি’র আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
এম.কে





