সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে আদালত থেকে বেরিয়ে এ বিষয় তিনি সাংবাদিকদের বিস্তারিত জানান।

এর আগে আদালতে বেসরকারি টেলিভিশন সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী।

ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে হাইকোর্টের রিট করা হলে আদালত রুল জারি করেন।

এনএইচ