পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন কামার ডাংগা চরপাড়া সংলগ্ন ছোট নদীর উপর দিয়ে প্রতিদিন চলে হাজার হাজার মানুষ। ৭ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো।
এসব এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী একটি ব্রিজি নির্মাণের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদুল্লাপুর এই ছোট নদীর উপর দিয়ে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন হাজার হাজার যাতায়াত করছে। বিশেষ করে ছাত্র-ছাত্রী যারা দুবলিয়া উচ্চ বিদ্যালয় ,কলেজ ও শিশুরা দুবলিয়ার বিভিন্ন কিন্ডান গার্টেনে পড়াশোনা করতে যেতে হয় এই সাঁকোর উপর দিয়ে।
প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়। ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। অনেকে পার হওয়ার সময় পানিতে পরে হতাহতের ঘটনাও ঘটে।
অপরদিকে এলাকার কৃষিক্ষেত খামারের ফসলসহ যাবতীয় মালামাল পারাপারেও একমাত্র ভরসা এই সাঁকোটিই। যা একজন কৃষকের জন্য অনেক কষ্টের ব্যাপার।
যার উপর দিয়ে একা একা পার হওয়া যায় না তার উপর দিয়ে বড় বড় ফসলি বোঝা বহন করে কৃষকেরা।
কামার ডাংগা গ্রামের আলম হোসেন জানান, এই সাঁকোর উপর দিয়ে একা একাই পার হওয়া যায় না তার উপর দিয়ে কৃষি ক্ষেত খামার কিভাবে পারাপার করি, আমাদের ক্ষেতের ফসলি বোঝা পারাপার করা যায় না।
কাদের টাকা দিযে এটা তৈরি করা হয় জানতে চাইলে কামার ডাংগা গ্রামের আব্দুল জিলাল প্রামানিক জানান, স্বাধীনতার পর থেকে এলাকার বাড়ি বাড়ি থেকে বাঁশ ঝাড় থেকে বাঁশ ও টাকা তুলে আমরা একটি বাঁশের সাঁকো তৈরী করে আসছি। যা এখন পর্যন্ত চলে আসছে ,যখন নষ্ট হয়ে যায় পুনরায় করার জন্য এই পন্থাই অবলম্বন করা হয় যা আমাদের জন্য অনেকটাই কষ্টের ব্যপার।
তিনি আরও জানান আমাদের এই দুর্ভোগ কেউ দেখে না। নির্বাচনের সময় আসলে বিভিন্ন পার্থীরা এসে আমাদের প্রতিশ্রুতি দেয় ব্রিজ নির্মানের। কিন্ত নির্বাচনের পর আর তাদের খোঁজ থাকে না, সাঁকো নির্মানের জন্য কিছু অর্থ চাইলেও তাদের থেকে পাওয়া যায় না।
এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবি মানুষের দুর্ভোগ দুর করার স্বার্থে একটি ব্রিজ নির্মাণ করার জন্য তারা সরকারের প্রতি সৃদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সির সাথে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন কল রিসিভ করেননি।
এসএম/রাকিবুল





