ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায়-আলমডাঙ্গা মহাসড়কে রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ওই মোটরসাইকেল আরোহী আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা আসার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
জেএ





