বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা বলেছেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীরকে স্বাস্থ্যসম্মত ও কর্মঠ জীবন যাপন সম্পর্কে ভালোভাবে বুঝাতে হবে। তাদের ছাড়া বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে উঠতে পারবে না।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আরবান হেলথ সার্ভে ২০১৩-এর প্রাথমিক ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে শহরাঞ্চলে অনেক শিশু মারা যায়। নগরের অর্ধেক শিশু পুষ্টিহীনতায় খর্বাকৃতি হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশে এখনও দরিদ্র মায়েদের দুই তৃতীয়াংশ সন্তান প্রসব করেন অদক্ষ দাইয়ের মাধ্যমে। যা মা ও নবজাতকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এগুলো অন্যতম বাধা। এই জরিপের মাধ্যমে আমরা অন্তরায়গুলো বুঝবো এবং এগুলো সমাধানে আমাদের প্রচেষ্টাকে সংগত করতে পারবো।
নিপোর্টের মহাপরিচালক এএম বদরুদ্দোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন প্রমুখ।
এএইচ





