মালয়েশিয়ায় মানবপাচারের ‘ম্যাডাম’খ্যাত রিজিয়া আকতার রেবিকে (৪০) গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বেলা ৩টার দিকে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের জাহাঙ্গীর মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। রেবি কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া ইউনিয়নের নুরুল কবিরের স্ত্রী।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল হোসেন দেওয়ান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে অর্ধডজন মামলা রয়েছে। তবে তিনি তিনটি মামলার কথা স্বীকার করেছেন। তার ব্যাগে পাওয়া দুই চেক বইতে যথাক্রমে ৮৪ লাখ ও ৭২ লাখ টাকার হিসেব পাওয়া গেছে।
রেবি উখিয়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক বছর ধরে মানবপাচার করে আসছিল। ইতোপূর্বে মানবপাচারের মামলায় তার স্বামী নুরুল কবিরকেও গ্রেফতার করা হয়েছিল। তবে তিনি জামিনে মুক্ত আছেন।
জেআই





