পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার (১২ আগস্ট) বঙ্গভবনে সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে।
এর আগে রাষ্ট্রপতি হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন। বঙ্গভবনের অনুষ্ঠানের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন জানান, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এমবি





