কুষ্টিয়ার মিরপুরে একটি পুকুরে হিংসাত্মকভাবে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রায় বিশ মণ মাছ মারা গেছে। যার অনুমানিক মুল্য প্রায় ১ লাখ টাকা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।  পুকুরের মালিক আমিরুল ইসলাম জানায়, বৃহস্পতিবার দুপুরবেলা পুকুরে এসে দেখি কিছু মাছ মরে ভেসে আছে।  এরপর সেই মাছ তুলতে গেলে পুকুরের তলায় বিপুল পরিমাণ মাছের দেখা পাওয়া যায়।

তিনি আরো জানান, যে বিষ দিয়ে মাছ মারা হয়েছে সেই বিষের বোতল এবং একটি হাতমোজা ওই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।  ধারণা করছি পুর্ব শত্রুতার জেরে এলাকার কেউ একাজ করতে পারে।  

স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য কয়ের আলী বলেন, এখানে মাছ এমনিতে মরেনি।  যে কোন লোক বিষ প্রয়োগে মাছগুলো মেরেছে।  

এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করবে বলে জানান ওই মৎস্য চাষী।

সবুজ/ইমন