খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে সাফল্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে, পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করার এই অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ নামের বাঙালীভিত্তিক একটি সংগঠন।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদরের দাতকুপিয়া এবং ভুয়াছড়ির মধ্যবর্তী কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা দেশপ্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র হামলা চালিয়ে চরম দু:সাহস দেখিয়েছে।

সেনাবাহিনীর পাল্টা অভিযানে একজন নিহত হওয়া এবং এম-১৬ এবং জি-৩ এর মতো ভয়ংকর অস্ত্র উদ্ধার প্রমাণ করে পাহাড়ে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে পার্বত্য ৫ বাঙালী সংগঠনের দাবি আশা করেন দেশপ্রেমিক সেনাবাহিনী কে পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড বানানোর জন্য সন্তু লারমাদের যে চক্রান্ত তা প্রতিহত করবে।

একই সাথে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সাম্প্রতিক সংশোধনী বাতিল, বান্দরবানের নেতা আতিকুর রহমানের মুক্তি এবং আলুটিলা পর্যটন কেন্দ্র পুনর্বহালের দাবি জানান।

এমবি