জালভোটে বাধা দেয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার কবি নজরুল কলেজ ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের একপর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে।

পরে কবি নজরুল সরকারি কলেজে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিজাইডং অফিসার। তিনি সংবাদ কর্মী এবং ইলেকট্রনিক্স মিডিয়ার দায়িত্ব পালন কারীদের কেন্দ্র থেকে বের করে দেন।

এআর