সিলেটের দক্ষিণ সুরমায় নুরজাহান কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটন মিয়া নামের এক বখাটে। প্রেমে ব্যর্থ হয়েই সে শনিবার দুপুরে এ ঘটনা ঘটনায় বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিক এলাকাবাসী লিটন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ফাতেমা নুরজাহান নামের ওই কলেজছাত্রীকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নগরীর চারা দীঘিরপাড়ের আবদুল মতিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে নগরীর চণ্ডীপুল এলাকায় ফাতেমার পথরোধ করে প্রেম নিবেদন করে লিটন। তাতে রাজি না হওয়ায় সে ফাতেমার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করে।
নগরীর নয়াসড়কের বাসিন্দা লিটন নিজেকে সৌদি আরবপ্রবাসী বলে পুলিশের কাছে দাবি করেছে। অনেকদিন ধরে কলেজে যাওয়ার পথে লিটন তাকে উত্ত্যক্ত করত বলে পুলিশকে জানিয়েছেন ফাতেমা।দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হলে লিটনকে গ্রেফতার দেখানো হবে।
এসএ/টাইম





