বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাচ্ছে।
ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় সকাল ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। দেশের অন্যান্য অঞ্চলেও কয়েক মিনিট এদিক-সেদিক হয়ে শুরু হয়েছে এবং একইভাবে শেষও হবে।
আজ চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলছে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মত দেখাবে। সূর্যের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হবে। তবে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।
সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করেছে।
আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদফতর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাচ্ছে।
এএস





