শওকত হোসেন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শওকত কোনাপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে কাজ করছিলেন শাহেদ আলী। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





