পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- জাকির হোসেনের পুত্র বাবলু (৮) ও একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে মারিয়া (৫)।
নিহতদের স্বজনরা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় সাত্তার কেরানী বেপারী বাড়ী জামে মসজিদ পুকুরে সহপাঠী নিয়ে গোসল করতে যায় বাবলু ও মারিয়া। সহপাঠীরা পুকুরে গোসল করে উঠে এলেও বাবলু ও মারিয়া উঠে আসেনি।
কিছুক্ষণ পরে পুকুরে দু’জনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুকুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দু‘শিশুর পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





