আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৮ দশমিক ৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমএনজে