নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভা মিলনায়তন কক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও বাজেট অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল এ বাজেট ঘোষণা করেন।
অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৬৫০ টাকা। উদ্বৃত্ত্ব দেখানো হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৪১৬ টাকা।
প্রস্তাবিত এ বাজেটের অর্থ রাজস্ব তহবিল, বিশ্ব ব্যাংক, এডিপি, ইউজিপিআইআই-২ ও সরকারি অনুদান থেকে সংকুলান করা হবে।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চৌমুহনী প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





