রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ডাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ শহর জামায়াত।
জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়া হলে জনগণের হাত থেকে সরকার কোনোভাবেই রেহাই পাবেনা। রাষ্ট্রধর্ম ইসলামের সাথে এ দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িত। এ আবেগ-অনুভূতিকে গুরুত্ব না দিয়ে সরকার যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার উদ্যোগ গ্রহণ করে তাহলে তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবেনা।
বক্তারা আরো বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার তৎপরতা সৃষ্টি করলে এদেশে প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনোপ্রকার অশুভ চক্রান্ত ও ষড়যন্ত্র এদেশের ধর্মপ্রাণ জনগণ মেনে নিবে না।
নেতৃবৃন্দ সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি সফল করার জন্য ইসলামপ্রিয় সর্বস্থরের জনসাধারনের প্রতি আহবান জানান।
এমই





