আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদেরকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ ২০ দলীয় জোট ও অঙ্গ সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রোববার দুপুর ১২ টায় শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নতুনবাজার মোড়ে পৌঁছালে মিছিলটি ফিরিয়ে দেয় পুলিশ।
এরপর বাতিরকল মোড়েও পুলিশ মিছিলে বাধা দেয়। এতে মিছিলটি শুরুর স্থানে ফিরে আসতে বাধ্য হয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কাজী রানা, নজরুল ইসলাম ভুইয়া, শাহ্ শিব্বির আহমেদ ভুলু, হেলাল আহমেদ, মাহবুব, এডভোকেট হান্নান খান, কায়কোবাদ মামুন, নজরুল ইসলাম ভুইয়া, রতন আকন্দ, আবু সাঈদ, রফিকুল আলম শামীম, সাইফুল ইসলাম বাদল, শামসুল আলম উজ্জ্বল প্রমূখ।
মিছিলে নেতৃত্ব দেন, শেখ আব্দুল আজিজ, সাঈদ আহমেদ মুকুল, সোহাগ খান, শরিফুল আলম সিদ্দিকী, ফারুক হোসেন, শাহজাহান আলী সাজু, আনিসুর রহমান পিপুল, জাফর উল্ল্যাহ, আসাদুল হক হীরা, শহীদুল ইসলাম, হাজী মাহবুব, সালাউদ্দিন চৌধুরী, জামান আবেদীন, আমিনুল হক আনিস, মুক্তি, উজ্জ্বল, রেজাউল করিম রবি, এস.এম. সেলিম, সাইদুল, মোয়াজ্জেম, জাহিদুল ইসলাম মনু, রাসেল চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, জি.এস. মাহবুব, আরিফ, বাপ্পী, সোহাগ, সোহেল মিয়া, জামিল, মিনহাজুল ইসলাম রাসু, সুমন, মনির, মাসুদ, মোড়ল, কাজী ইনসান, রেজাউল, মোঃ রনি, সহ অন্যান্য শীর্ষস্থানী নেতৃবৃন্দ।
এমকে





