রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকার মহানগর মহিলা কলেজের সামনে থেকে পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রী সাগর লস্কল ওরফে তারক, সৈকত চৌকদার, মন্টি দাস, জুয়েল ও জানে আলম। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম উদ্ধার করা হয়।

বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ মে জিসান গ্রুপের পরিচয় দিয়ে মোবাইল ফোনে আব্দুর রহিম পাটোয়ারীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পাটোয়ারীকে হত্যা ও তার মেয়েকে অপহরণের হুমকি দেয়া হয়। এব্যাপারে আব্দুর রহিম সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে ৫ চাঁদাবাজকে গ্রেফতার করে।

কেএইচ